Logo
Logo
×
   

বাংলার মুখ

বিরলে স্কুল সভাপতির ওপর হামলা

Icon

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে নবনিযুক্ত সভাপতির ওপর বিদ্যালয় প্রাঙ্গণে বহিরাগতদের হামলা ও মারধরে শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। প্রধান শিক্ষক মমিন উদ্দিন জানান, বিজোড়া ইউনিয়নের রঘুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সুলতান চৌধুরীকে মঙ্গলবার দিনাজপুর শিক্ষা বোর্ড সভাপতি মনোনীত করে। এরপর বৃহস্পতিবার তিনি বিদ্যালয়ে আসেন। সকালে অ্যাসেম্বলিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে প্রধান শিক্ষক নতুন এ সভাপতিকে পরিচয় করিয়ে দেওয়ার পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলার জন্য মাইক্রফোন হাতে তুলে দেন। এ সময় বহিরাগত লোকজন এসে মাইক্রোফোন কেড়ে নিয়ে সভাপতিকে ধাক্কাধাক্কি ও মারধর শুরু করে। শিক্ষকরা বাধা দিতে গেলে প্রধান শিক্ষকসহ বেশ কয়েকজন আহত হন। আহত সভাপতি সুলতান চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় ইউএনও মো. রেজাউল ইসলাম প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করেছেন। বিকালে বিদ্যালয়ের পক্ষ হতে মামলার প্রস্তুতি চলছে বলে প্রধান শিক্ষক মমিন উদ্দিন নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম