বাড়ির সীমানা নিয়ে তিতাসে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা
দুই নারীসহ আটক ৪
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তিতাসে বাড়ির সীমানা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইউসুফ ভূঁইয়া নামে প্রতিবেশীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে একলারামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। নিহতের ছেলে রাকিব হোসেনের অভিযোগ, ওইদিন বাড়ির সীমানা নিয়ে সোলাইমান নামে এক ব্যক্তি গালাগালি করছিলেন। এ সময় তার বাবার বড় ভাই স্বাধীন ভূঁইয়া এর কারণ জানতে চাইলে একই গ্রামের হারুন মিয়া, কবির হোসেন, নুরু, রিপন, দেলোয়ার হোসেন, মজিবুর রহমান, সোলাইমান ও আশোক আলীসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। রাকিবের দাবি, হামলাকারীরা স্বাধীন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধর করতে থাকলে তার বাবা ইউসুফ ভূঁইয়া এগিয়ে যান। এ সময় তাকে হকি ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।
