কেন্দুয়ায় মাকে ভরণপোষণ না দিয়ে হুমকি
অভিযোগ ছেলের বিরুদ্ধে
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কেন্দুয়ায় ভরণপোষণ না দেওয়া, মারধরের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং বসতঘর থেকে বের করে দেওয়ার হুমকির অভিযোগে ছোট ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ৭৫ বছর বয়সি বৃদ্ধা মা। বুধবার সন্ধ্যায় কেন্দুয়া প্রেস ক্লাব অডিটোরিয়ামে এক ছেলে ও তিন মেয়েকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করেন বড়তলা গ্রামের বাসিন্দা আবেদা আক্তার। তিনি মৃত তৈয়ব আলীর স্ত্রী। লিখিত বক্তব্যে আবেদা আক্তার অভিযোগ করেন, তার ছোট ছেলে মশিউর রহমান নয়ন তাকে নিয়মিত ভরণপোষণ দেন না। ভরণপোষণ চাইলে মারধর করতে আসেন, বিভিন্ন সময় টাকা দাবি করেন এবং বসতবাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেন। এ নিয়ে থানায় ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। এরপর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
