ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ শিক্ষকের
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ফুল দিয়ে সাজানো লালগালিচা দিয়ে হেঁটে ঘোড়ার গাড়িতে উঠলেন। উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা তাদের হাত উঁচিয়ে বিদায় দিলেন। এভাবেই ফরিদগঞ্জে রাজকীয় বিদায় পেলেন মরণোত্তর একজনসহ অবসরপ্রাপ্ত ছয় শিক্ষক। উপজেলার প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনাপ্রাপ্ত ছয় শিক্ষক হলেন-তপন মজুমদার, বিল্লাল হোসেন খান, উত্তম চন্দ্র তালুকদার, হুমায়ুন কবির, আবুল খায়ের মিয়া ও মরণোত্তর আনোয়ার হোসেন গাজী। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখ। আলোচনা সভা শেষে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা বিদায়ি শিক্ষকদের ক্রেস্ট, ফুলসহ বিভিন্ন উপহার প্রদান করেন।
