Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

মুলাদীতে মসজিদ থেকে ফেরার পথে হামলা

ছাত্রীসহ আহত ১০

Advertisement

Icon

মুলাদী (বরিশাল) প্রতিনিধি

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুলাদীতে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক ব্যক্তির ওপর হামলার ঘটনাকে কেন্দ করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও কলেজছাত্রীসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের ফরাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুপক্ষ থানায় পালটাপালটি মামলা করেছে। জানা যায়, জমি নিয়ে মোহাম্মদ আলী ফরাজী ও মোশারেফ হোসেনের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। বুধবার সকালে মোশারেফ হোসেন ফরাজী, তার ভাই ফোরকান, শামীম ফরাজীসহ কয়েকজন ওই জমি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ করেন মোহাম্মদ আলী। এ সময় তিনি বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে শুক্রবার জুমার নামাজ শেষে মোহাম্মদ আলী বাড়ি ফেরার পথে ১৩-১৪ জন লোক ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় তার ডাকচিৎকারে স্ত্রী হাফিজা বেগম, মেয়ে রাবেয়া, দোকান মালিক মাহবুব মৃধা, তার ছেলে ইমাম ও ভাই বাবুল মৃধা এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয়। পরে খবর পেয়ে মাহবুব মৃধার স্বজনরা ঘটনাস্থলে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় মোহাম্মদ আলী ফরাজীর মেয়ে রাবেয়া মোশারেফ হোসেন ফরাজীসহ ১০ জনকে আসামি করে শনিবার থানায় মামলা করেছেন।

অপর দিকে, মোশারেফ হোসেন পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত দু-তিনজনকে আসামি করে মামলা করেন। ওসি খন্দকার সোহেল রানা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম