Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

মসজিদ কমিটি নিয়ে লালপুরে সংঘর্ষে আহত ৯

শৈলকুপায় গ্রেফতার ১৫

Advertisement

Icon

ঝিনাইদহ ও লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটোরের লালপুরে মসজিদ কমিটি গঠন ও উন্নয়ন কার্যক্রমকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার রাতে আড়বাব ইউনিয়নের কারিগরপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের পর মসজিদ কমিটি ও উন্নয়ন কাজ নিয়ে এলাকার আফসার আলী গ্রুপের সঙ্গে সভাপতি নাসির উদ্দিন ও রফিকুল ইসলাম পক্ষের লোকজনের তর্ক-বিতর্ক হয়। এর জেরে শনিবার রাতে ফের উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলাল উদ্দিন মেম্বারের ছেলে মিজানুর রহমান কালুর নেতৃত্বে ৫০-৬০ জন আফসার আলীর পক্ষ নিয়ে এলাকায় এলে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। আহতদের মধ্যে রয়েছেন-মিজানুর রহমান কালু, শুভ, মুন্না, মাহমুদুল হাসান, চম্পা, আলমগীর হোসেন, বনি আমিন, মাহাতাব হোসেন ও মাসুদ রানা। এদিকে ঝিনাইদহের শৈলকুপার দলিলপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের পর থমথমে অবস্থা বিরাজ করছে। গত ২৪ ঘণ্টায় পৃথক দুই মামলায় অন্তত ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে শনিবার সকালে বিএনপি সমর্থক মাতব্বর শাহিন বিশ্বাস ও আবু জাহিদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় অন্তত ১০টি বাড়িতে হামলা ও একটি দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত করা হয়। আহত হন উভয় পক্ষের অন্তত সাতজন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম