Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

আওয়ামী লীগবিরোধী মিছিলে হামলা

হামলাকারীর মামলায় কালীগঞ্জে ইউপি সদস্য গ্রেফতার

Advertisement

Icon

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কালীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগবিরোধী মিছিলে হামলাকারীর মামলায় ইউপি সদস্য ও যুবদল কর্মী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বগেরগাছি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এ নিয়ে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। নেতাকর্মীদের ভাষ্য, ইউপি সদস্য জসিম উদ্দিন বিএনপির দুর্দিনের যোদ্ধা। হামলা-মামলা ভোগ করেছেন। দলের সুসময়ে আ.লীগবিরোধী মিছিল করে তার মতো কর্মীকে এভাবে পুলিশ আটক করবে এটা মেনে নেওয়া কষ্টকর। আটক জসিম উদ্দিন উপজেলার রাখালগাছি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য ও যুবদলের কর্মী। সংঘর্ষের ঘটনার ৯ দিন পর রোববার দুপুরে থানায় আটজনের নামে মামলা করেন মিজানুর রহমান। স্থানীয়রা জানান, ২৮ আগস্ট ভোরে কালীগঞ্জ শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ঝটিকা মিছিল করে। এরই প্রতিবাদে উপজেলার বগেরগাছি বাজারে ইউপি সদস্য জসিম উদ্দিনের নেতৃত্বে আ.লীগবিরোধী বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টাওয়ার মোড় থেকে বের হয়ে বগেরগাছি বাজার অভিমুখে যাওয়ার পথে মিজানুর রহমান ও আনোয়ার হোসেনসহ কয়েকজন লাঠি নিয়ে হামলা করে।

ওসি গৌরাঙ্গ কুমার বসু জানান, মামলায় জসিম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম