ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য
টুঙ্গিপাড়ায় সেই শিক্ষককে পাঠদান থেকে অব্যাহতি
তদন্ত কমিটি গঠন
Advertisement
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
টুঙ্গিপাড়ায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, অনাকাঙ্ক্ষিত স্পর্শের চেষ্টা ও ক্লাস শেষে খাতা দেখতে একা যেতে বলা, সেই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। বিজ্ঞান বিভাগের ওই সহকারী শিক্ষক ফারুকুজ্জামান ফারুককে বরখাস্ত না করে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা প্রশান্ত হাওলাদারকে আহ্বায়ক করে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন ইউএনও দিদারুল আলম। কমিটির অন্য সদস্যরা হলেন-মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম তালুকদার, মহিলাবিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, টুঙ্গিপাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিলকিস খানম। ইউএনও দিদারুল আলম বলেন, যেহেতু বালিকা বিদ্যালয়টি সরকারি প্রতিষ্ঠান, তাই নিয়োগকারী কর্তৃপক্ষ না হওয়ায় অভিযুক্ত সহকারী শিক্ষক ফারুককে সাময়িক বরখাস্ত করা সম্ভব হয়নি। কিন্তু ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় শিক্ষার পরিবেশ স্বাভাবিক রাখতে তাকে পাঠদান থেকে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ে আসতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, মঙ্গলবার শিক্ষক ফারুকের শাস্তি ও বদলির দাবিতে বিক্ষোভ করে ছাত্রীরা।
