মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা যুবক
জোয়ারের পানিতে হত্যাচেষ্টা
Advertisement
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মনপুরায় মেঘনা নদীর পাড় থেকে দড়ি দিয়ে হাত-পা ও মুখ বাঁধা এক যুবককে মুমূর্ষু অবস্থায় জীবিত উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার রাতে হাজিরহাট ইউনিয়নের চৌধুরী বাজারে পূর্বপাশের মেঘনা পাড় থেকে ওই যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উদ্ধার হওয়া যুবক হলেন মো. শান্ত হাজিরহাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা শাহাবুদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, বুধবার রাতে লিটন মাঝি কয়েকজন জেলে নিয়ে মেঘনায় মাছ শিকার করে নৌকা নদীর তীরে নোঙর করছিলেন। এ সময় তিনি মানুষের গোঙ্গানির শব্দ পেয়ে টর্চলাইটের আলো জ্বালিয়ে খুঁজতে থাকেন। পরে তিনি নদীর পাড়ে খুঁটির সঙ্গে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় কাদা মাখানো ওই যুবককে দেখতে পান। শান্তর মামা মিরাজ জানান, কিছুক্ষণ নদীর পাড়ে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে ভাগনে মারা যেত। তবে কারা তাকে হত্যার উদ্দেশ্যে সেখানে ফেলে গিয়েছিল তা এখনও জানা যায়নি। পরিকল্পিতভাবে শান্তকে হত্যার জন্য নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে গেছে।
