সাতক্ষীরা ও মীরসরাই
মাদকবিরোধী সমাবেশ
Advertisement
সাতক্ষীরা ও মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাদকবিরোধী প্রতিবাদ করায় অনাকাঙ্ক্ষিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে ব্রহ্মরাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ব্রহ্মরাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এমএ হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন দহাকুলা বায়তুর মামুর জামে মসজিদের ইমাম ফজলে রাব্বী, মো. আজমল হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, ল কলেজ স্টুডেন্ট ফোরামের সেক্রেটারি মো. আবুল হাসান, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ইনছাপ আলী, সাবেক ইউপি সদস্য মো. হাতেম আলী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকবিরোধী প্রতিবাদ করায় হামলাকারী কুখ্যাত মাদক ব্যবসায়ী জিয়াউর রহমান জিয়া, ফাহিম, হাফিজুল ও ফারুককে অবিলম্বে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এদিকে মীরসরাই উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ওই কর্মসূচির র্যালিটি মীরসরাই উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসসড়ক প্রদক্ষিণ করে মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) তানভিরুল কাদের, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাদিম হায়দার চৌধুরী, মীরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন এবং মীরসরাই সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার শীল।
