Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুলাউড়ায় চা বাগানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

কুলাউড়ার একটি চা বাগানে অভিযান চালিয়ে পাইপগান ও চায়না রাইফেলের গুলি উদ্ধার করেছে র‌্যাব। শুক্রবার রাতে উপজেলার রাজানগর চা বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এ সময় বাগানের ভেতরে একটি কালো পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় এসব উদ্ধার করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

বাবুগঞ্জে রাজারবের খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু

বাবুগঞ্জের মাধবপাশা এলাকার ঐতিহ্যবাহী রাজারবের খালকে পরিচ্ছন্ন ও দূষণমুক্তের লক্ষ্যে শনিবার সকালে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বিডি ক্লিনের সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়েছেন দুই শতাধিক তরুণ-তরুণী। রাজারবের খালে এ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

ভেদরগঞ্জে ছাত্রকে যৌন নির্যাতনে শিক্ষক গ্রেফতার

ভেদরগঞ্জে এক মাদ্রাসাছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে শিক্ষক বোরহান উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, ভুক্তভোগী ওই ছাত্রকে তার শিক্ষক বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে যৌন নির্যাতন করতেন। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় মামলা করেন। গ্রেফতার বোরহান উদ্দিনের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ায়। ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

মাধবপুরে বালির নিচ থেকে ভারতীয় পণ্য উদ্ধার

মাধবপুরে বালির নিচে লুকিয়ে রাখা ভারতীয় শাড়ি ও কসমেটিকস উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার বিকালে উপজেলার সুরমা চা-বাগান এলাকায় একটি ড্রাম ট্রাকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের মূল্য প্রায় এক কোটি টাকা। ট্রাকটির বালির স্তরের নিচেই লুকানো ছিল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও কসমেটিকস। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম