Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সমঝোতায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ

কওমি ছাত্র ঐক্য পরিষদের আপত্তির পর আলোচনা ও সমঝোতার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ ও কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

কসবায় ফ্রি ফায়ার নিয়ে শিক্ষার্থীদের সংঘর্ষ

কসবায় ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে বিরোধের জেরে অষ্টম ও নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার আছকিনা গ্রামে প্রাইভেট পড়তে গিয়ে এক শিক্ষকের বাসায় এ ঘটনা ঘটে। এতে চার শিক্ষার্থী আহত হয়েছে। এ সময় ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইলে প্রবাসী স্বামীর সঙ্গে দ্বন্দ্বে নারীর আত্মহত্যা

সরাইলে প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কথা কাটাকাটির পর তারিন আক্তার (২১) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার রাতে উপজেলার পূর্ব কুট্টাপাড়া এলাকায় ভিকটিমের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। তার স্বামী সবুজ মিয়া সৌদি প্রবাসী। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কাউখালীতে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ গ্রেফতার

কাউখালীতে ৬৯ রাউন্ড শর্টগানের কার্তুজ, দু’টি ওয়াকিটকি, দেশীয় ছোরা, খেলনা পিস্তল, ভুয়া পুলিশ পরিচয়পত্র ও অস্ত্রের লাইসেন্সসহ সোমবার সন্ধ্যায় শাওন ইসলাম অপু নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার শাওনের বাড়ি শিয়ালকাঠী এলাকায়। পিরোজপুর প্রতিনিধি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম