বরিশালে কলহের জেরে স্বামীকে খুন পালিয়েছেন স্ত্রী
Advertisement
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বরিশাল নগরীতে নুরুজ্জামান হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তিকে স্ত্রী নাসিমা বেগম হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে তাকে আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে নুরুজ্জামানের লাশ উদ্ধার করে এয়ারপোর্ট থানা পুলিশ। এ সময় বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ঘটনার পর থেকেই তার স্ত্রী নাসিমা বেগম পালিয়ে রয়েছেন। জানা যায়, নিহত নুরুজ্জামান হাওলাদার মুলাদীর বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। তিনি বরিশাল আদালতের এক আইনজীবীর মুহুরি হিসাবে কাজ করতেন। কর্মসূত্রে স্ত্রীকে নিয়ে ইছাকাঠি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। পুলিশ জানায়, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
