Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বাগাতিপাড়ায় কালো জাদুর ভয় দেখিয়ে স্বর্ণালংকার লুট

Advertisement

Icon

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাগাতিপাড়ায় কালো জাদুর ভয় দেখিয়ে এক শিক্ষকের পরিবারের কাছ থেকে স্বর্ণালংকার হাতিয়ে নিয়েছে প্রতারকচক্র। সোমবার দুপুরে পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামের শিক্ষক আকছেদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ওইদিন রাতে ভুক্তভোগী পরিবার এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, আকছেদ আলীর ছেলে সিহাব আলী অসুস্থতার কারণে বাড়িতে ছিলেন। ওইদিন দুপুরে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তি বাড়ির সামনে এসে মাহফিলের কথা বলে সহযোগিতা চান। পরে সিহাবের মা বাইরে এলে ওই দুই ব্যক্তি তার ছেলেকে দেখিয়ে কালো জাদু করার কথা বলেন। এতে সিহাবের মা কান্নাকাটি শুরু করলে প্রতারক চক্রের সদস্যরা তাকে ভয়ভীতি দেখিয়ে এক প্লাস পানি এনে বাড়িতে থাকা স্বর্ণালংকার এতে ডুবিয়ে রাখতে বলেন। সিহাবের মা তাদের কথামতো একটি স্বর্ণের আংটি, একটি স্বর্ণের চেইন ও এক জোড়া স্বর্ণের কানের দুল এনে পানিতে ডুবিয়ে দেন। একপর্যায়ে ওই দুই ব্যক্তি মা ও ছোট ভাইকে হিপনোটাইজ করার কথা বলে ভয় দেখিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান। পরিবারের দাবি, স্বর্ণালংকারের মূল্য প্রায় তিন লাখ টাকা। ওসি সুমন চন্দ্র দাস বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম