Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুড়িগ্রামে স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষ্যে প্রশিক্ষণ

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা, সক্ষমতা ও প্রস্তুতি আরও সুদৃঢ় করার উদ্দেশ্যে বুধবার কুড়িগ্রামে দুদিনব্যাপী নির্বাচনি প্রশিক্ষণ শুরু হয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি

সোনাতলায় ডোবা থেকে চালকের লাশ উদ্ধার

সোনাতলায় ডোবা থেকে আবদুর রহমান (১৫) নামে অটোভ্যানচালকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। তার অটোভ্যানটির সন্ধান পাওয়া যায়নি। নিহত আবদুর রহমান গাবতলীর গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। বগুড়া ব্যুরো

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

সিংড়ায় একটি লিজকৃত পুকুরে কীটনাশক (বিষ) দিয়ে সাত লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বুধবার দুপুরে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি মিজানুর রহমান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহেদুল ইসলামসহ নয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করা হয়েছে। সিংড়া (নাটোর) প্রতিনিধি

লক্ষ্মীপুরে দুর্বৃত্তের বিষে মরল মাছ

লক্ষ্মীপুরে একটি খামারের পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় তিন লাখ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। বুধবার সকালে পুকুরে মরা মাছ ভেসে উঠতে দেখা যায়। এর আগে মঙ্গলবার রাতের কোনো একসময়ে সদরের ভবানীগঞ্জ গ্রামের আব্দুল হাই বেপারী বাড়ি এলাকার মেসার্স জাবের মৎস্য খামারে এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর প্রতিনিধি

রাবিপ্রবিতে বাঁধনের নবীনবরণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) বাঁধন রাবিপ্রবি ইউনিট বিভাগীয় জোন-২ এর নবীনবরণ ও সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাবিপ্রবির একাডেমিক ভবন-১ সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য ও অ্যাগ্রিকালচারাল অ্যান্ড বায়োলজিক্যাল সায়েন্সস অনুষদের ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলাম। রাঙামাটি প্রতিনিধি

হাতিয়ায় সেই স্কুলে ফের ৯ শিক্ষার্থী অসুস্থ

হাতিয়ার জোড়খালী উচ্চবিদ্যালয়ে আবারও নয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। এ নিয়ে মাত্র ১০ দিনের মধ্যে একই বিদ্যালয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা ঘটল তিনবার। বুধবার দুপুরে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজিত অভিভাবক সমাবেশ চলাকালে হঠাৎ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়ায়। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

কুমিল্লা সদরে ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন

কুমিল্লার সদর দক্ষিণের গলিয়ারা উত্তর ও গলিয়ারা দক্ষিণ ইউনিয়নকে একীভূত করে নতুন ‘গলিয়ারা ইউনিয়ন’ গঠন করা হয়েছে। নতুন ইউনিয়নটিতে ৯টি সাধারণ ওয়ার্ড ও ৩টি সংরক্ষিত ওয়ার্ড থাকবে। পুনর্গঠিত গলিয়ারা ইউনিয়নের মোট আয়তন ২৯ দশমিক ৯৬ বর্গকিলোমিটার। নতুন ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৪ হাজার ৪৬৫ জন। সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম