শেরপুরে গৃহবধূকে বাড়ির উঠানে গলা কেটে হত্যা
পাবনায় ডোবা ও গোলাপগঞ্জে জমি থেকে ২ লাশ উদ্ধার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শেরপুরে বাড়ির উঠানে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে যুবক। পাবনায় ডোবায় মিলেছে শিশুর বস্তাবন্দি লাশ। গোলাপগঞ্জে জমি থেকে বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর: শেরপুরে তিন সন্তানের জননী রুফিয়া বেগমকে (৩৫) ভাসুরের নেশাগ্রস্ত ছেলে গলা কেটে হত্যা করেছে। বুধবার দুপুরে সদরের ভাতশালা ইউনিয়নের চরসাপমারী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ঘাতক যুবক আরিফ হোসেনকে গ্রেফতার করেছে। জানা গেছে, রুফিয়া বেগম বাড়ির উঠানে তার কোলে থাকা ছোট শিশুকে চেয়ারে বসে দুধ খাওয়াচ্ছিলেন। এসময় আরিফ ধারালো দা নিয়ে হঠাৎ রুফিয়া বেগমের গলায় ও শরীরে উপর্যুপরি কোপ দেয়। এতে ঘটনাস্থলেই রুফিয়া বেগমের মৃত্যু হয়। পাবনা সদরের দোগাছীতে নিখোঁজের সাত দিন পর শিশু কামরুন্নাহার কলির (১০) বস্তাবন্দি টুকরো লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কলি সদরের দোগাছী কুলোনিয়া গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। স্বজনরা জানান, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় বাজার শেষে বাবার সঙ্গে বাড়িতে ফিরে সে বাড়ির পাশে চলে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। ওসি তরিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে। সিলেটের গোলাপগঞ্জে জমি থেকে আসিদ আলী (৭৫) নামে বৃদ্ধের লাশ উদ্ধার হয়েছে। মঙ্গলবার বিকালে বুধবারী বাজার ইউনিয়নের বাগিরঘাট গ্রাম থেকে এই লাশটি উদ্ধার করে পুলিশ। সোমবার পার্শ্ববর্তী বুধবারী বাজারে যাওয়ার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। একপর্যায়ে মঙ্গলবার বাড়ির পাশের একটি খেতে ঘাস দিয়ে ঢাকা অবস্থায় আসিদ আলীর লাশ দেখতে পান তারা।
