মঠবাড়িয়ায় বিএনপি নেতার ওপর ছাত্রদল নেতার হামলা
Advertisement
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মঠবাড়িয়ায় নির্বাচনি ব্যানার খোলা নিয়ে দ্বন্দ্ব উপজেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমানকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিকের বিরুদ্ধে। হামলায় গুরুতর আহত খলিলুর রহমানকে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত খলিল উপজেলার বেতমোর ইউনিয়নের কালিরহাট গ্রামের আব্দুল মজিদ হাওলাদার ছেলে। মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বেতমোর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বেতমোর ইউনিয়ন পরিষদ নির্বাচনে খলিলুর রহমান দোয়া প্রার্থী হিসেবে কয়েকটি ব্যানার দেন। মঙ্গলবার রাতে ব্যানার খোলার সূত্রধরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খোকন মল্লিক ও সদস্য সচিব তারেকুজ্জামানের সঙ্গে খলিলুর রহমানের বাগ্বিতণ্ডা হয়। বাগ্বিতণ্ডার একপর্যায়ে প্রশাসনের সহায়তায় খলিলুর রহমান স্থান ত্যাগ করে কিছুদূর এগিয়ে গেলে খোকন মল্লিক ও তারেকুজ্জামানের নেতৃত্বে হঠাৎ কয়েকজন ব্যক্তি খলিলুর রহমানকে মারধর শুরু করেন। আত্মরক্ষার জন্য তিনি পাশের একটি দোকানের ভেতরে গেলে সেখানেও তাকে মারধর করা হয়।
