Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাঁদপুরে কালো ব্যাজ পরে ৩ বিচারকের প্রত্যাহার দাবি

আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারকের প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার সকালে জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। চাঁদপুর প্রতিনিধি

গাইবান্ধায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবক নিহত

গাইবান্ধা সদরের বাদিয়াখালী শিমুলতলী রেলগেট এলাকায় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আব্দুল সামাদ নামে এক যুবক নিহত হয়েছে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। গাইবান্ধা প্রতিনিধি

মধুখালীতে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন

মধুখালীতে পুত্রবধূকে ধর্ষণের দায়ে হাফিজার শেখ নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় দেন। হাফিজার শেখের বাড়ি উপজেলার বাগাট ইউনিয়নের মিটাইন গ্রামে। ফরিদপুর ব্যুরো

আইফোন কিনে না দেওয়ায় ছাত্রের আত্মহত্যা

আলমডাঙ্গায় আইফোন কিনে না দেওয়ায় অভিমানে আশিকুর রহমান নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত আশিকুর উপজেলার বেগুয়ারখালী গ্রামের কৃষক চুন্নু রহমানের ছেলে এবং স্থানীয় জেসিবি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। চুয়াডাঙ্গা প্রতিনিধি

এডিস মশার লার্ভা, ২ ভবন মালিককে জরিমানা

কুমিল্লা নগরীতে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই ভবন মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশন (কুসিক)। বৃহস্পতিবার দুপুরে নগরীর ঝাউতলা এলাকায় ডা. আব্দুল করিমের বাসভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ২০ হাজার এবং বাদুরতলা ডাক্তার পাড়ায় নোমান গংদের একটি ভবনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লা ব্যুরো

শজিমেক হাসপাতালে হামলায় আটক ৪

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে রোগীর স্বজনদের হামলায় চার আনসার সদস্য আহত হয়েছেন। এ হামলায় জড়িতের অভিযোগে রোগীর চার স্বজনকে পুলিশে দেওয়া হয়েছে। বুধবার রাতে হাসপাতালের জরুরি বিভাগের সামনে এ ঘটনা ঘটে। আটকরা হলো-বোরহান উদ্দিন, তানভীর আহমেদ, সামির আহম্মেদ ও রিশাদ। বগুড়া ব্যুরো

বেগমগঞ্জে পলিথিন তৈরির কারখানায় জরিমানা

বেগমগঞ্জের বিসিক শিল্পনগরীর অভ্যন্তরে এসপি প্রিন্টিং ফ্যাক্টরি থেকে

পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল উদ্ধার করা হয়েছে। এ সময় উক্ত কারখানার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। বিসিক

শিল্পনগরীর এসপি প্রিন্টিং ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে ভেতর থেকে ১৮ বস্তা পলিথিন, ৫৭ বস্তা পলিথিন তৈরির কাঁচামাল ও তিন রোল পলিথিন সিলিন্ডার জব্দ করা হয়। নোয়াখালী (উত্তর) প্রতিনিধি

দেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না : শিবির সেক্রেটারি

বাংলাদেশে মেধাবীদের মূল্যায়ন করা হয় না। তাছাড়াও বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব থাকলেও দেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। বৃহস্পতিবার রাজবাড়ীর কনভেনশন সেন্টারে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজবাড়ী প্রতিনিধি

মানিকছড়িতে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

মানিকছড়ির বাটনাতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সহসভাপতি শহীদুল ইসলাম মোহনকে বুধবার রাতে গ্রেফতার করেছে পুলিশ। খাগড়াছড়ি প্রতিনিধি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম