ওবায়দুল কাদেরের ফাঁসি
কোম্পানীগঞ্জে শোডাউন ককটেল বিস্ফোরণ
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। প্রতিবাদে তার নিজ এলাকা কোম্পানীগঞ্জে দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন দলটির নেতাকর্মীরা। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। বুধবার মধ্যরাতে উপজেলার বসুরহাট পৌর এলাকায় মোটরসাইকেল শোডাউন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই মধ্যে শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায়, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে রাতে মোটরসাইকেলে করে একদল ব্যক্তি বসুরহাট বাজার এলাকায় বিক্ষোভ মিছিল করেন। এসময় তারা পৌর এলাকার বিভিন্ন স্থানে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওসি মকবুল হোসেন বলেন, শোডাউনে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
