|
ফলো করুন |
|
|---|---|
রাঙ্গাবালীতে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
রাঙ্গাবালীতে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে রফিক মাঝি (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার চরমোন্তাজ ইউনিয়নের সোনারচরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ বেলাল হোসেন। নিহত রফিক চরআন্ডা গ্রামের মৃত জয়নালের ছেলে। গরু চড়িয়ে নৌকায় বসে চা খাওয়ার সময় বজ্রপাতে তিনি নিহত হন। যুগান্তর প্রতিবেদন, রাঙ্গাবালী (পটুয়াখালী)
রাইস কুকারে রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে নারী নিহত
কোটালীপাড়ায় শুক্রবার হিরণ গ্রামে বিদ্যুৎস্পৃৃষ্টে লামিয়া বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত লামিয়া ওই গ্রামের হুমায়ুন খানের স্ত্রী। দেবর আব্বাস খান বলেন, দুপুরে রাইস কুকারে রান্নার জন্য লাইন দিতে গিয়ে আমার ভাইয়ের স্ত্রী বিদ্যুৎস্পৃৃষ্টে আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
ত্রিশালে পরকীয়ার জেরে নারীর আত্মহত্যা
ত্রিশালে পরকীয়ার জেরে আত্মহত্যা করেছেন তিন সন্তানের জননী। শুক্রবার ভোরে উপজেলার সাখুয়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত পারুল আক্তার ওই গ্রামের আলমগীরের স্ত্রী। জানা যায়, আট মাস আগে পারুল আলমগীরকে ছেড়ে সাদ্দাম হোসেন নামে একজনের সঙ্গে পালিয়ে যায়। এ নিয়ে পরিবারে অশান্তি ছিল। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ছাগলনাইয়ায় বাড়ির মালিককে কুপিয়ে লুট
ছাগলনাইয়ায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দেওয়ায় বাড়ির মালিক আবদুর রশীদ ভূঁইয়াকে কুপিয়ে আহত করা হয়েছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম ছাগলনাইয়া বনানীপাড়ার ভূঁইয়া ভবনের দোতলায় এ ঘটনা ঘটে। ফেনী প্রতিনিধি
