Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

বাউফলে চাঁদা না পেয়ে দোকানে তালা

যুবদল কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাউফলে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে তালা লাগানো ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কালাইয়া ইউনিয়ন যুবদলের কর্মী সৈয়দ মো. সোহাগের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী শুক্রবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী ব্যবসায়ী মো. নাইম হোসেন উপজেলার পূর্ব কালাইয়া গ্রামের বাবলু চৌকিদারের ছেলে। তিনি শৌলা তারের পোল বাজারে কীটনাশক বিক্রি এবং ট্রলি গাড়ির ব্যবসা পরিচালনা করেন। ?অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী নাইমের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন সোহাগ। টাকা না দেওয়ায় প্রায় ২০ দিন আগে সোহাগ তার সঙ্গীদের নিয়ে নাইমের কীটনাশকের দোকানে তালা ঝুলিয়ে দেন। পরে স্থানীয়দের সহায়তায় নাইম তালা ভেঙে দোকান খোলেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহাগ একাধিকবার নাইম ও তার বাবাকে ভয়ভীতি প্রদর্শন করেন। মঙ্গলবার নাইমকে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আ.লীগ সরকার পতনের পূর্বে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২৩ সালে এক কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিনি পুলিশের হাতে গ্রেফতারও হয়েছিলেন। চাঁদা দাবি ও হুমকির বিষয়টি অস্বীকার করে সোহাগ বলেন, ‘বিগত তরমুজ মৌসুমে তার আত্মীয়ের তরমুজ নাইমের ট্রলি দিয়ে পরিবহণ করা হয়। চুক্তি অনুযায়ী প্রতি পিস তরমুজে এক টাকা করে দেওয়ার কথা থাকলেও নাইম তা পরিশোধ করেননি।’ দোকান তালাবদ্ধ করার বিষয়টি তিনি অস্বীকার করেন। ওসি মো. সিরাজুল ইসলাম জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম