Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

ফেসবুকে পোস্ট দেওয়া নিয়ে সংঘর্ষ

দৌলতখানে নারীকে পিটিয়ে হত্যা, আটক ২

Advertisement

Icon

ভোলা প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দৌলতখানে জমি নিয়ে বিরোধে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক নারীর মৃত্যু নিয়ে উত্তেজনা বিরাজ করছে। নিহত মমতাজ ওরফে রাসু বেগমকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় আবুল কাশেম ও তার স্ত্রীকে পুলিশ আটক করেছে। শুক্রবার দুপুরে থানার ওসি ফখরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এখন সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির ব্যাপারীর বাড়ি থেকে রাসু বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাসু বেগম ওই বাড়ির জাহাঙ্গীরের স্ত্রী। জানা যায়, বৃহস্পতিবার নিহতের দেবর বজলু ব্যাপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ করে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে রাতে তার মৃত্যু হয় বলে পরিবারের দাবি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম