নৌকাবাইচে হামলা প্রতিবাদে সরাইলে মানববন্ধন
Advertisement
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কিশোরগঞ্জের নিকলীর সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে ঘোড়াউত্রা নদীতে শুক্রবার অনুষ্ঠিত নৌকাবাইচে অংশ নেন সরাইলের বুড্ডা শেখ বয়েজ ক্লাব। প্রতিযোগিতায় অংশ নেওয়া স্থানীয় নৌকার লোকজনের হামলার শিকার হওয়ার অভিযোগে সরাইলে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে ভুক্তভোগী শেখ বয়েজ ক্লাব। শনিবার বিকালে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে কুচনী-বুড্ডা-ক্ষমতাপুর গ্রামবাসী এতে উপস্থিত ছিলেন। ক্ষমতাপুরের বাসিন্দা আলেক শাহ মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য দেন-শেখ বয়েজ ক্লাবের নৌকার মালিক প্রবাসী শেখ রাকিব উদ্দিন, শেখ সিরাজুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, সহ-সভাপতি আবদুল আউয়াল, হাবিবুর রহমান সুমন প্রমুখ।
