Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

জকিগঞ্জে মা ও ৩ সন্তানকে বেঁধে ডাকাতি

Advertisement

Icon

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জকিগঞ্জে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে মা ও তার তিন সন্তানকে হাত-পা বেঁধে পিটিয়ে ডাকাতির হয়েছে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৪-৫ ভরি স্বর্ণালংকার ও টাকা লুটে নিয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল হান্নানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ডাকাতরা ঘরে থাকা নারী ও তার তিন সন্তানকে বেঁধে মারধর করে। পরে টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম