Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

বাউফলে জমির বিরোধে সংঘর্ষ, আহত ১০

মোরেলগঞ্জে হামলার প্রতিবাদে বিক্ষোভ

Advertisement

Icon

বাউফল (পটুয়াখালী) ও মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পটুয়াখালীর বাউফলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে একই বাড়ির দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার দরিয়াবাদ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন-ইমতিয়াজ রাসুল রাফি, রফিকুল ইসলাম, মৌসুমী বেগম, ওয়াসিম মৃধা, লাকি বেগম, লিটু মৃধা, জাকির মৃধা, আলাউদ্দিন মৃধা, জেসমিন বেগম ও তাসলিমা বেগম। আহত মৌসুমী বেগমের অভিযোগ, ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লিটু মৃধা গং তার বাবা রফিকুল ইসলামকে মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে তারা রাতে ঢাকা থেকে বাড়িতে আসেন। বাড়িতে পৌঁছানোর পর আগে থেকে অবস্থান নেওয়া প্রতিপক্ষ লিটু মৃধার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের তাসলিমা বেগম। তিনি বলেন, ‘আমরা এ মারামারির সঙ্গে জড়িত নই। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ করে রাফিদের পক্ষই আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে আমাদের পক্ষের তিনজন আহত হয়েছেন।’ এদিকে, বাগেরহাটের মোরেলগঞ্জে জমিতে ধান রোপণ নিয়ে হামলার অভিযোগে বিচারের দাবিতে বিক্ষোভ ও সভা করেছেন স্থানীয়রা। শনিবার দুপুরে উপজেলার খাউলিয়া ইউনিয়নের বানিয়াখালী এলাকায় এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ শেষে সংবাদ সম্মেলনে কৃষক আয়ুব আলী খান ও তার ভাই আবু হানিফ খান অভিযোগ করেন, তাদের প্রায় ৩ বিঘা ফসলি জমি দীর্ঘদিন ধরে একই গ্রামের রুস্তুম আলী খান দখলে রেখেছিলেন। পরে স্থানীয়দের সালিশে জমি পরিমাপ করে তাদের দখল বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু সালিশের সিদ্ধান্ত না মেনে রুস্তুম আলী খান জমির একটি অংশে পুনরায় ধান রোপণ করেন। এতে বাধা দিলে গত ৮ সেপ্টেম্বর রুস্তুম আলী খান, তার ছেলে ও সহযোগীরা আয়ুব আলী খানকে মারধর করেন বলে অভিযোগ করেন তারা। অভিযোগ অস্বীকার করে রুস্তুম আলী খানের ছেলে হাকিম খান বলেন, জমি পরিমাপ না করেই তাদের জমিতে জোরপূর্বক ধান রোপণ করা হচ্ছিল। বাধা দেওয়া হলেও মারধর করা হয়নি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম