Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

আতঙ্ক ও নাশকতার চেষ্টা

অর্ধশতাধিক আ.লীগ নেতাকর্মীর নামে মামলা সুনামগঞ্জে

Advertisement

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাশকতা ও আতঙ্ক সৃষ্টির অভিযোগে সুনামগঞ্জে কার্যক্রম আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সম্পাদক নোমান বখত পলিন, যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, ছাত্রলীগ সভাপতি দীপঙ্কর কান্তি দে, সম্পাদক আশিকুর রহমান রিপনসহ ৬৩ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে। ওই মামলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলো পৌর শহরের বড়পাড়া এলাকার মাহমুদুল হাসান ফারদিন ও পশ্চিম তেঘরিয়ার সালেহ আহমদ ফাইয়াজ। শুক্রবার তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সকালে সুনামগঞ্জ-সিলেট সড়কে ঝটিকা মিছিল বের করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। ওসি রতন শেখ জানান, মিছিলে থাকা দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম