গোবিন্দগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গোবিন্দগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূ শাহাজাদী বেগমকে (২০) স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শ্বাসরোধ করে হত্যা করেছে। নিহতের বাবার দাবি, পারিবারিক কলহ ও যৌতুকের দাবিকে কেন্দ্র করে নির্যাতনের পর পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। নিহত শাহাজাদী বেগম হরিরামপুরের রামপুরার (জাদুর বাজার) শাহিন মিয়ার মেয়ে। প্রায় দুই বছর আগে তালুক কানুপুরের দামোদরপুরের মেহেরাজ মিয়ার সঙ্গে তার বিয়ে হয়।
নিহতের বাবা শাহিন মিয়া থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার মেয়েকে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন মারধর ও মানসিকভাবে নির্যাতন করতেন। শাহাজাদী সংসার টিকিয়ে রাখতে নির্যাতন সহ্য করে আসছিলেন। তবুও শেষ রক্ষা হলো না তার।
