Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জে বিএনপি নেতাকর্মীর নামে মামলা

Advertisement

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিরাজগঞ্জ সদরে ১১-দলীয় ঐক্যের লংমার্চকে কেন্দ্র করে দুই জামায়াত নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় বিএনপির ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৫-১০ জনকে আসামি করা হয়েছে। রোববার সকালে আহত আব্দুস সবুর শেখের স্ত্রী সহর বানু মামলাটি করেন। মামলায় আসামিরা হলো-সিরাজগঞ্জ সদর বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম রফিক, সয়দাবাদ ইউনিয়নের আল-আমিন, সোহাগ, হাসান সেখ, পারভেজ, জুলমাত আলী, হাসান আলী, সানিল, দুলাল সেখ ও আলভী সেখ। জানা যায়, শনিবার ঢাকা-রংপুর লংমার্চ কেন্দ্র করে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকায় পথসভার আয়োজন করে জামায়াত। লংমার্চের বহর যমুনা সেতু পেরিয়ে সয়দাবাদ এলাকায় পৌঁছালে বিএনপি ও অঙ্গসংগঠনের কিছু নেতাকর্মী ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিলে সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির আব্দুস সবুর শেখ ও তার অনুসারীদের সঙ্গে ছাত্রদলের এক নেতার বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ওই ছাত্রদল নেতা ফোন করলে কয়েকজন সেখানে এসে আব্দুস সবুর শেখ ও নূরুন্নবীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম