গৌরীপুরে পৈতৃক জমি নিয়ে সংঘর্ষে আহত ১০
Advertisement
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গৌরীপুরের মইলাকান্দা ইউনিয়নের মেসিডেঙ্গী গ্রামে সোমবার ভাইয়ে-ভাইয়ে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। গুরুতর আহত ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন-ইদ্রিছ আলীর ছেলে রুবেল মিয়া, আব্দুর রাশিদের ছেলে সোহরাব, সোলাইমান মিয়া, জিয়াউল হকের স্ত্রী হাজেরা খাতুন, হারুন অর রশিদের ছেলে আব্দুস সাত্তার, আব্দুস সাত্তারের স্ত্রী দিলুয়ারা আক্তার, খোরশেদ আলীর ছেলে আব্দুল মান্নান, আব্দুল জব্বার, মো. সুজন মিয়া, আব্দুল মান্নানের স্ত্রী শারমিন আক্তার ও সুমন মিয়ার স্ত্রী আছমা বেগম।
আব্দুল হান্নানের স্ত্রী তাসলিমা আক্তার জানান, তার শ্বশুর হারুন অর রশিদ ও তার ভাই খোরশেদ আলীর পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। হারুন অর রশিদ ও খোরশেদ আলী উভয়েই আবুল হোসেনের ছেলে। এর মধ্যে খোরশেদ আলীর সন্তানরা ৪৫ শতাংশ জমির মধ্যে সড়কসংলগ্ন সাড়ে ২২ শতাংশ জমি দখলে নিয়েছে। তাদের জমির পেছনে এখন আমার শ্বশুর হারুন অর রশিদের জমি দেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, তাদের না জানিয়ে খোরশেদ আলী তার সন্তানদের সড়কের সঙ্গে চৌহুদ্দি উল্লেখ করে দলিল করে দিয়েছেন। এ দলিল এবং পরবর্র্তীতে আমাদের না জানিয়ে জমাখারিজ করা সম্পূর্ণভাবে অবৈধ এবং বেআইনি।
এ প্রসঙ্গে খোরশেদ আলীর ছেলে সুজন মিয়া জানান, আমার বাবা-চাচারাই আমাদের রাস্তার সঙ্গে জমি দিয়েছে। দীর্ঘদিন যাবৎ সড়কেই সঙ্গে বসবাস করে আসছি। তিনি আরও জানান, তার বাবা তাদের ৩ ভাইকে সড়কের পাশে সাফকাওলা করে লিখে দিয়েছে। তারপরে জমাখারিজও করা হয়েছে।
