Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা ফটিকছড়ি

‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনের ক্ষেত্রে সারা দেশে প্রথম স্থান অর্জন করেছে ফটিকছড়ি। এ উপজেলায় ২২ হাজার ৫১৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেছে। সোমবার প্রকাশিত ফলাফলে ফটিকছড়ির দেশসেরা হওয়ার

বিষয়টি নিশ্চিত করেন ইউএনও সাঈদ ইব্রাহিম। শিশু-কিশোরদের নিয়ে আয়োজিত ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ১ জুলাই নিবন্ধন শুরু হয়। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

শেরপুরে জাকের পার্টির অফিস ভাঙচুর

শেরপুর পৌর শহরের কলেজ রোড এলাকায় সোমবার সকালে জাকের পার্টির অফিসে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ করা হয়েছে। শহরের কলেজ রোড এলাকায় দীর্ঘদিন জাকের পার্টির অফিস নিয়ে দলীয় কার্যক্রম চালিয়ে আসছে। শেরপুর (বগুড়া) প্রতিনিধি

চট্টগ্রামে অস্ত্র মামলায় আসামির যাবজ্জীবন

চট্টগ্রামে সোমবার অবৈধ অস্ত্র ও গুলি নিজ হেফাজতে রাখার দায়ে হাবিব উল্লাহ নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। হাবিবুল্লাহর বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ার ধানীসাফা ইউনিয়নে। ২০২১ সালের ১৯ জুন নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা শিল্পনগরী এলাকার মেহরাজ খান চৌধুরী ঘাটসংলগ্ন ইউনিক বোর্ড মিল থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করা হয়। চট্টগ্রাম ব্যুরো

স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যায় স্বামী গ্রেফতার

বাঘায় স্ত্রী জুসি খাতুনকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার প্রধান আসামি স্বামী জহুরুল ইসলামকে সোমবার সকালে গ্রেফতার করা হয়েছে। জহুরুলের বাড়ি উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা গ্রামে। ১৬ সেপ্টেম্বর কিস্তির টাকা নিতে এসে ফিরে যায় এনজিও মাস্টার। এ নিয়ে স্বামী-স্ত্রীর

মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে খেজুরগাছ ঝোড়া হাঁসুয়া দিয়ে কুপিয়ে

হত্যা করে। বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় পুলিশের ওপর হামলায় গ্রেফতার ১

রাঙ্গুনিয়ায় আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় তানসেন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়। রোববার রাতে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের চৌমুহনি এলাকায় এ ঘটনা ঘটে। একটি মামলার আসামিকে গ্রেফতারের জন্য মরিয়মনগর চৌমুহনি এলাকায় অভিযানে গেলে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

ফরিদগঞ্জে মাদক কারবারিকে গ্রেফতার দাবি

ফরিদগঞ্জে দালাল ও চাঁদাবাজ হিসাবে চিহ্নিত কামরুল ইসলাম রনি নামে এক ব্যক্তিকে অবিলম্বে আইনের আওয়াতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার দুপুরে শতাধিক নারী-পুরুষ ফরিদগঞ্জ থানার সামনে এ মানববন্ধন করেন। বক্তারা বলেন, কামরুল ইসলামের মাদক কারবারির জন্য এলাকার যুবসমাজ নষ্ট হচ্ছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

গরুর সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল চালকের

বড়লেখায় হঠাৎ সড়কে উঠে আসা একটি গরুর সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন ছাদিক আহমদ নামে এক মোটরসাইকেল আরোহী যুবক। নিহত ছাদিক উপজেলার সুজাউল গ্রামের আব্দুল বাছিতের ছেলে। সোমবার দুপুরে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক মহসড়কের পূর্ব তালিমপুর এলাকায় সড়কে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে। বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম