সন্ত্রাস নৈরাজ্যসহ নানা অভিযোগ
আওয়ামী লীগ নেতাসহ ৪০ জন গ্রেফতার
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
হামলা সন্ত্রাস নৈরাজ্যসহ নানা অভিযোগে রোববার রাত ও সোমবার ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। যুগান্তর প্রতিনিধিরা জানান : রাজবাড়ীর গোয়ালন্দে বাস আগুন দেওয়ার অভিযোগে মো. মুক্তার হোসেন মোল্লাকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক। ময়মনসিংহের ভালুকায় গ্রেফতাররা হলো-উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম আহমেদ, সহসভাপতি সাখাওয়াত হোসেন, পৌর ছাত্রলীগের সম্পাদক আলমগীর হোসেন রোহান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার সাজিদ, উপজেলা ছাত্রলীগ নেতা তসলিম মিয়া, সাকিব সাহান কাওছার, মেহেদী হাসান ও ভালুকা সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রাহাতুল ইসলাম ইশান। গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের অভিযোগে আনিছুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি আনিছুর শান্তিরাম ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক। কুমিল্লার মুরাদনগরে সন্ত্রাসবিরোধী আইনে সদর ইউনিয়নের ইউপি সদস্য মো. ইদ্রিস ও আওয়ামী লীগ নেতা মো. দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বরগুনার তালতলীতে গ্রেফতাররা হলো-জেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক ইমতিয়াজ হোসেন নয়ন বেপারী এবং উপজেলার জাকির তবক গ্রামের মো. রাজু। নয়ন বেপারীর বিরুদ্ধে বিএনপির কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ রয়েছে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুদ্দিন রিমনকে নাশকতার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সহসভাপতি মো. রফিকুল মাওলাসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাকিরা হলো-মো. জাহেদুল আলম, সুমন দেব, মো. মিলন, মো. মহরম আলী, মো. আকাশ, মো. জসিম উদ্দিন, মো. ফেরদৌস ও বিজন পাল। সাভারে সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন ও আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকাশসহ ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার বাকিরা হলো-রাজু খান, আনোয়ার হোসেন, রুহুল আমিন রাজিব, আরিফুল ইসলাম, মোহাম্মদ আলী ও মুরাদ হোসেন। নওগাঁর বদলগাছীতে উপজেলা ছাত্রলীগের সদস্য ইমরান হোসেন ও আরিফ হোসেনকে ছাত্রদলের নেতাকর্মীরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। নোয়াখালীর কোম্পানীগঞ্জে গোলাম মেহেদী ও জাহিদুল ইসলাম শাহিন নামে ছাত্রলীগের দুই নেতাকর্মীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরগঞ্জের কটিয়াদীতে গ্রেফতাররা হলো-মুমুরদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তরিকুল ইসলাম টিটু এবং কটিয়াদী পৌর ছাত্রলীগের সভাপতি মো. মাহফুজ।
