সুন্দরগঞ্জে পরকীয়ায় বাধা দেওয়ায় নারীকে হত্যা
একই গ্রামে স্ত্রীকে খুনের পর ঝুলিয়ে রাখে স্বামী
Advertisement
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সুন্দরগঞ্জে একই গ্রামে দুই নারীকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে পরকীয়ায় বাধা দেওয়ায় এক নারীকে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। আরেক নারীকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়। এ ঘটনায় ঘাতক স্বামীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, পূর্ব শিবরাম গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে আয়সা সিদ্দিকাকে ৪ বছর আগে বিয়ে করেন পাশের গ্রামের প্রবাসী মোশারফ হোসেন। বিয়ের পর ওই নারী বুঝতে পারেন, তার ভাসুরের স্ত্রী পরকীয়ায় জড়িত। ওই ঘটনায় বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়। নিহতের বাবা সিরাজুল ইসলাম জানান, পরকীয়ার ঘটনায় বাধা দেওয়ায় রোববার গভীর রাতে ভাড়াটে লোক দিয়ে তার মেয়েকে শ্বাসরোধে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখে খুনিরা। একই গ্রামে রোববার গভীর রাতে পারিবারিক কলহের জেরে আব্দুল আউয়াল খান তার স্ত্রী সাজেদা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখা গেছে। নিহতের বাবা সাহিব উদ্দিনের অভিযোগ পেয়ে পুলিশ ঘাতক স্বামী আউয়াল খানসহ ৩ জনকে গ্রেফতার করেছে।
