ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দফায় দফায় সংঘর্ষ
Advertisement
ইবি প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের পৃথক দুই ম্যাচে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন বিভাগের অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে এসব ঘটনা ঘটে। পরে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বেলা ১১টায় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের ম্যাচে বল দেওয়া নিয়ে দুপক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে লাঠিসোঁটা ও চেয়ার নিয়ে মারামারি শুরু হয়। এতে হুমায়ুন কবির, মশিউর, আলিফ খান, আলিফ রাহাত ও তোফাজ্জল আহত হন। তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। বিকাল ৩টায় ফার্মেসি ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ম্যাচে দর্শকদের স্লেজিং ও গালাগালিকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এতে ফার্মেসির তৌহিদ ও বাঁধন এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের প্রত্যয় আহত হন। পরে বিকাল সাড়ে ৫টার দিকে প্রশাসন ভবনের সামনে ফের মারামারি হলে ফার্মেসির এক শিক্ষার্থী আহত হন।
