মনপুরায় অধ্যক্ষের ওপর হামলা
স্বেচ্ছাসেবক দল ও যুবদলের ৮ নেতার নামে মামলা
Advertisement
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মনপুরায় মডেল মসজিদে নাজিউর রহমান কলেজের অধ্যক্ষ মহিউদ্দিনের ওপর হামলার ঘটনায় মাদ্রাসার সুপারসহ উপজেলা যুবদল-স্বেচ্ছাসেবকদলের আট নেতার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার বিকালে অধ্যক্ষ মহিউদ্দিন থানায় অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়। আসামিরা হলো- উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন, ওলামা দলের সাবেক সভাপতি ও ফকিরহাট দাখিল মাদ্রাসার সুপার শিহাব উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক সেলিম, রুবেল, মিজান ও আব্বাস উদ্দিন। এদিকে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ওলামাদলের উপজেলা নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন যুবদলের ও স্বেচ্ছাসেবকদলের নেতারা। তারা জানান, কলেজের তৃতীয় শ্রেণি কর্মচারী সেলিমের চাকরিচ্যুতের ঘটনায় অধ্যক্ষ মহিউদ্দিনের সঙ্গে সেলিমের অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে।
