রামপালে আহাদ হত্যা
চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামি গ্রেফতার
Advertisement
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রামপালে শেখ আহাদ আহমেদ ইতু (২৪) হত্যার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত চরমপন্থি ক্যাডারসহ ৩ আসামিকেই গ্রেফতার করা হয়েছে। তারা হলো পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (সর্বহারা) সাবেক ক্যাডার একাধিক হত্যা মামলার আসামি মো. মাসুম বিল্লাহ, তার ভাই মো. বাকি বিল্লাহ ও মাসুম বিল্লাহর স্ত্রী মনিরা বেগম। তাদের বাড়ি বাগেরহাটের রামপালের ইসলামাবাদ গ্রামে। ওসি শেখ রাজীব আল রশিদ জানান, সোমবার ইসলামাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধে শেখ মেহেদী হাসান ইতুকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সোমবার রাতে ৩ জনের নামে মামলা করা হয়।
