Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

মুক্তাগাছা থানায় বিএনপি নেতার ভাঙচুরে মামলা

Advertisement

Icon

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুক্তাগাছা থানার ফটক ও ট্রাফিক পুলিশ বক্সে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশ মামলা করেছে। মামলায় মুক্তাগাছা পৌর বিএনপির সেই সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুলকে প্রধান আসামি করে ১১ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করেছে পুলিশ। মুক্তাগাছা থানার এসআই মোহাম্মদ মিঠু মিয়া বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন। আসামিরা হলো- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী টুটুল, উপেল, সোহেল ডিএস সোহেল, রুবেল, ফরিদ, কামরুল, মিলন, রনি, রাকিব, নিরব, নাহিদ। তারা সবাই মুক্তাগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঈশ্বরগ্রাম এলাকার বাসিন্দা। উল্লেখ্য, রোববার রাতে আরিফ রব্বানী টুটুলের নেতৃত্বে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, রড ও ইটপাটকেল নিয়ে আসামিরা মুক্তাগাছা থানা ও পাশের ট্রাফিক পুলিশ বক্সে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাঙচুর করে। হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করেন। ওসি কামরুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম