|
ফলো করুন |
|
|---|---|
নাঙ্গলকোটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
নাঙ্গলকোটে পুকুরে ডুবে ইয়াসিন আরাফাত নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের দক্ষিণ শ্রীহাস্য গ্রামের মাস্টার মীর হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন ওই গ্রামের আফ্রিকা প্রবাসী নজরুল ইসলামের একমাত্র ছেলে। মঙ্গলবার দুপুরে ইয়াসিন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করতে যায়। নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে শিক্ষক আটক
শাহরাস্তিতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের দায়ে মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার রায়শ্রী উত্তর ইউনিয়নের উল্লাশ্বর এলাকা থেকে জামালিয়া হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলামকে আটক করা হয়। ওই ছাত্রী প্রতিদিন আমিনুলের বাসায় আরবি শিখতে যেত। ওই সুযোগে আমিনুল শিশুটিকে যৌন নিপীড়ন করত। শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
ফেনীতে ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত
ফেনী শহরের রামপুরে নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মঙ্গলবার সকালে নুর আলম (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নুর আলমের বাড়ি দিনাজপুরের নবাবগঞ্জের বাছানিপাড়া গ্রামে। সকালে নুর আলম ওই ভবনের ছাদে কাজ করছিলেন। একপর্যায়ে পা পিছলে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফেনী প্রতিনিধি
বৈদ্যুতিক পোল থেকে পড়ে যুবকের মৃত্যু
যশোর শহরের এমকে রোডে জেস টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলের ওপর উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে পড়ে মঙ্গলবার সকালে ইমরান হোসেন ইমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত ইমরান খুলনার টুটপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি যশোর সদরের মুড়লী মোড়ে অবস্থিত এলিট কমিউনিকেশন নামে একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। যশোর ব্যুরো
ফাঁকা বাড়িতে তরুণী ধর্ষণের চেষ্টা বৃদ্ধের
রাজারহাটে ফাঁকা বাড়িতে তরুণীকে ধর্ষণ চেষ্টায় নুরজামাল নামে বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর মামলায় তাকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে। অভিযুক্ত নুরজামাল ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বাসিন্দা। জানা যায়, ওই তরুণী সোমবার রান্নাঘরে কাজ করছিলেন। বাড়িতে কেউ না থাকায় ওই বৃদ্ধ তাকে ধর্ষণের চেষ্টা করে। রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
দৌলতপুরে ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে ছিনতাই
দৌলতপুরের আদাবাড়িয়া ইউনিয়নের ব্যাঙ্গাড়ী মাঠে মঙ্গলবার ভোরে এক মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে ১৬ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চার দুর্বৃত্তের বিরুদ্ধে। ভুক্তভোগী খবিরুল হোসেন উপজেলার গরুড়া গ্রামের মৃত দাউদ হোসেনের ছেলে। মাছ কেনার উদ্দেশ্যে মেহেরপুরের গাংনী বাজারে যাওয়ার পথে চার ছিনতাইকারী তার পথরোধ করে। দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সচিবের ভাই পরিচয়ে ইউএনওর কাছে টাকা দাবি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয় দিয়ে রামগড়ের ইউএনও কাজী শামীমের কাছে এক লাখ টাকা দাবির অভিযোগে রেজাউল করিম নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ইউএনও কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটক রেজাউলের বাড়ি কুমিল্লার চান্দিনায়। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তার ঠিকানা ঢাকার মিরপুরে। খাগড়াছড়ি প্রতিনিধি
চিংড়িতে জেলি পুশ, ২ জনকে জরিমানা
গোবিন্দগঞ্জে চিংড়িতে জেলি পুশ করে বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে ৬০ হাজার টাকার জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলো উপজেলা মহিমগঞ্জ ইউনিয়নের পুনতাইর পাছপাড়া গ্রামের খয়বর ইসলাম ও রাখাল বুরুজ ইউনিয়নের চাদপাড়া সিঙ্গা গ্রামের শফিকুল ইসলাম। গাইবান্ধা প্রতিনিধি
