Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

গলাচিপায় মব সৃষ্টি করে আসামি ছিনতাই

Advertisement

Icon

গলাচিপা দক্ষিণ (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গলাচিপায় মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার করতে গেলে মব সৃষ্টি করে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির নেতাদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চরকাজল ইউনিয়নের চরকপালবেড়া বাজারে। এ ঘটনায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ। সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে চরকাজল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক কামাল হোসেনের নেতৃত্বে ৫ জনের একটি দল মারামারি মামলার আসামি ফোরকান খানকে গ্রেফতার করেন। এ সময় চরশিবা যুবদলের সাবেক নেতা হাতেম মাতুব্বর, সদস্য খলিল হাওলাদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি লিটু খানের নেতৃত্বে শতাধিক বিএনপির নেতাকর্মী মব সৃষ্টি করে এবং আসামিকে গ্রেফতার করতে পুলিশকে বাধা দেয়। এ সময় তারা উপপরিদর্শক কামাল হোসেনকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং আসামি গ্রেফতার না করেই ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করেন। এ বিষয়ে চরকাজল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক কামাল হোসেন জানান, খবর পেয়ে চরশিবা বাজারে আসামি ধরতে যাই, তবে আমাদের আসার খবর পেয়ে আসামি ওই এলাকা থেকে চলে যায়। গলাচিপা থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ অভিযান চালাচ্ছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম