Logo
Logo
×
   

Advertisement

বাংলার মুখ

কোম্পানীগঞ্জে ভিডিও ভাইরাল

পরকীয়ার কথা জেনে ফেলায় জামাইকে হত্যা

Advertisement

Icon

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কোম্পানীগঞ্জে শ্বশুরবাড়ি থেকে এমরান হোসেন রনি নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ঘটনায় আগে ছোট বোনকে উদ্দেশ্য করে চাঞ্চল্যকর তথ্যসহ একটি ভিডিও রেখে যান তিনি। বৃহস্পতিবার দুপুরে মৃতের ব্যবহৃত মুঠোফোন পরিবারের হাতে দিলে তখন তার ছোট বোন আয়েশাকে উদ্দেশ্য করে করা ভিডিও বার্তাটি দেখতে পান তারা। মুহূর্তে সেটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওর তথ্যে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর আগে রেখে যাওয়া ওই ভিডিও বার্তায় এমরান হোসেন রনি তার ছোট বোন আয়েশাকে উদ্দেশ্য করে বলেন, ‘আয়েশা, তোর ভাবি উর্মির সঙ্গে আর (আমার) মামতো হদি (বউয়ের মামতো ভাই) মানে আমার বড় মামার ছেলে বড়টার সঙ্গে পরকীয়ার সম্পর্ক আছে। এটা নিয়ে ভাইয়া বলছি ছাড়াছাড়ি হই যাইবো, হয়তো তোরা রাখি দে নয়তো বুঝায় টুঝায় আরে দিয়ে দে। তারা বলে বুঝায় টুঝায় দিয়ে দিমু তবে কে রে কইচ্ছা। বলে এটা কইলে তোরে হিডি মারি পালামু হুমকি দের (দিচ্ছে)। পরে মাথা ঠান্ডা করি বলে তোরে (রনি) আর হেতিরে (স্ত্রী উর্মিকে) কাল সকালে বুঝায় টুঝায় হাড়ায় দিমু। হেতিরে এ বাড়িতে নাই নাইয়ুর টাইয়ুর দিচ্ছা। কে রে এসব কইচ্ছা। তোরা তোর গো মতন থাক। হেতির হাতে মোবাইল টোবাইল দিচ্ছা। হের পরেও দেখি যেহেতু হেতিরে ভাইয়া বিয়ে কইচ্ছি, না রাখি কিরুম? বুইজ্জত্তি।’ এ বিষয়ে মৃতের ছোট বোন আয়েশা বলেন, ‘আমার ভাই অটোরিকশা চালাতেন। কষ্টে জীবনযাপন করতেন। বউকে খুব ভালোবাসতেন। তারা কীভাবে পারলো এমন হত্যার ঘটনা ঘটাতে। আমরা এ হত্যার কঠিন বিচার চাই। প্রসঙ্গত, বুধবার উপজেলার রামপুর ইউনিয়নের নানাশশুর বাড়ি থেকে জামাই রনির ঝুলন্ত লাশ উদ্ধার পুলিশ। এ সময় তার পায়ে জুতা, গাছের অবস্থা ছিল স্বাভাবিক। পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যা।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম