Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

বিলি সহকারী প্রত্যাহার

Advertisement

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চাটখিলে এক গ্রাহকের নামে ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকার ভূতুড়ে বিদ্যুৎ বিল করার ঘটনায় অবশেষে টনক নড়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর সোমবার রাতেই গ্রাহকের বাড়িতে গিয়ে সংশোধিত বিলের কপি পৌঁছে দেন বিদ্যুৎ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে সঠিক বিল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১ হাজার ১৮২ টাকা বিল পরিশোধ করেন গ্রাহক। এ ঘটনায় অফিসের বিলি সহকারী মমতাজ বেগমকে তার কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জানা যায়, উপজেলার বদলকোট ইউনিয়নের হরিকৃষ্ণপুর গ্রামের বড় তফদার বাড়ির মৃত আবু তাহেরের নামে থাকা বিদ্যুৎ মিটারটি বর্তমানে ব্যবহার করেন তার নাতি শহীদুল ইসলাম রনি। সেপ্টেম্বর মাসের বিলে ওই মিটারে ছয় হাজার ইউনিট বিদ্যুৎ ব্যবহার দেখানো হয়। ভ্যাট ও বিলম্ব মাশুলসহ বিলের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ১০ হাজার ৪৯৬ টাকা। অথচ ওই পরিবারে গত পাঁচ মাসের গড় বিদ্যুৎ ব্যবহার ছিল মাত্র ১৮৭ ইউনিট। অস্বাভাবিক এই বিলের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে আসে নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির চাটখিল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) জুনায়েদুর রহমানের। পরে ভুল সংশোধন করে দ্রুত নতুন বিল দেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। চাটখিল জোনাল অফিসের ডিজিএম জুনায়দুর রহমান জানান, এটি ভুলবশত ঘটেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট বিলি সহকারী মমতাজ বেগমকে প্রত্যাহার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

অনলাইন জুয়ার ভয়াবহ বিস্তার নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

নিঃস্ব অনেকেই জড়িয়ে পড়ছেন অপরাধে

গোয়ালন্দে মৃত সন্তান প্রসব, প্রসূতির পেটে গজ পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

পশু চিকিৎসক কারাগারে স্বাস্থ্য সহকারীর জরিমানা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

চাটখিলে ভূতুড়ে বিল ১ লাখ টাকা

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

ফরিদগঞ্জে আগুনে পুড়ল পপির স্বপ্ন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম