Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফুলপুরে স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কর্তন

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০১৯, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফুলপুরে স্বেচ্ছাশ্রমে অসহায় কৃষকদের বোরো ধান কেটে দিচ্ছেন গ্রামাউস এনজিওর কর্মী ও স্কাউট শিক্ষার্থীরা। জানা যায়, মজুরি বৃদ্ধি ও শ্রমিক সংকটে উপজেলার অনেক কৃষক বোরো ফসল কাটতে পারছেন না। এর আগে ফুলপুর হেলডস ওপেন স্কাউট সংগঠনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রমে কয়েকজন কৃষকের ধান কেটে দেন। গত ৩ দিন ধরে তাদের সঙ্গে যৌথভাবে স্বেচ্ছাশ্রমে ধান কাটার কাজে মাঠে নামেন গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার স্টাফরা। উভয়ের অর্ধশত লোক বুধবার হরিরামপুর ও চাঁনপুর গ্রামের ২ বিধবা মহিলার ৭৫, বৃহস্পতিবার বাতিকুড়া গ্রামের অসহায় আবদুল জলিলের ৩২ ও সোমবার ঘোমগাঁও গ্রামের এক ক্যান্সার আক্রান্ত রোগীসহ ২ জনের ৮০ শতাংশ জমির ধান কেটে দেন। এর নেতৃত্ব দিচ্ছেন জেলা পরিষদ সদস্য আবদুল খালেক ও হেলডস ওপেন স্কাউটের তাসফিক হক নাফিও, আতিকুর রহমান, আবদুল্লাহ আল সায়েম লিঠু, রবিউল করিম রবি প্রমুখ। বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের অংশ নেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বেপরোয়া ঘুসবাণিজ্য

কাশিয়ানী শিক্ষা কর্মকর্তার বেপরোয়া ঘুসবাণিজ্য

ঘূর্ণিঝড়ের প্রভাবে নৌযান চলাচল বন্ধ সেন্টমার্টিনে পর্যটকদের থেকে খাদ্যের গলাকাটা দাম আদায়

সেন্টমার্টিনে পর্যটকদের থেকে খাদ্যের গলাকাটা দাম আদায়

ফটিকছড়ির নাজিরহাট পৌর ভূমি কার্যালয় ঘুস দিলেই মেলে সব

ঘুস দিলেই মেলে সব

অসাধু জেলেদের সঙ্গে পাহারাদারদের আঁতাত চরফ্যাশনে নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে জাটকা

চরফ্যাশনে নিষিদ্ধ জালে ধ্বংস হচ্ছে জাটকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম