Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পাইকগাছায় মন্দির কমিটি নিয়ে হামলায় আহত ১০

Advertisement

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

খুলনার পাইকগাছায় মন্দির কমিটি নিয়ে প্রতিপক্ষের হামলায় ২ মহিলাসহ ১০ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি শুক্রবার সন্ধ্যায় রাড়ুলী হরেকৃষ্ণ দাসের বাড়ির পাশে ঘটেছে। এ ঘটনায় থানায় ১৫ জনের নামে মামলা হয়েছে।

উপজেলার রাড়ুলী দক্ষিণপাড়া সার্বজনীন পূজা মন্দির কমিটি নিয়ে বিধান চন্দ্র সরকার ও প্রতিপক্ষ শিবপদ সরকারদের মধ্যে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে দুপক্ষের মধ্যে বিরোধ দেখা দিলে প্রতিপক্ষের বিরুদ্ধে সুনেত্রা নামে এক মহিলা থানায় জিডি করেন। এ অপরাধে সন্ধ্যায় স্থানীয় ষষ্ঠীতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিধান সরকার (৫২) ও রাজু মণ্ডলকে (২২) পেছন থেকে অতর্কিত ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। ২ জনকে পুকুরে ফেলে চুবানি দেয়। এ সময় দুপক্ষ মুখোমুখি হলে শিবপদদের দা, কাঁচির কোপে দুই মহিলাসহ ১০ জন মারাত্মক রক্তাক্ত জখম হয়। বিধান সরকার ও রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্য আহতরা হলেন-প্রশান্ত মণ্ডল (৪৫), কার্তিক বৈরাগী (৪৮), বৈশাখী সরকার (১৯), তপতি রানী (৪২), গণেশ মণ্ডল (৩৪) বিকাশ চন্দ্র সরকার, বিধান (৩৮) ও শ্যমল সরকার (৪৫)। বিকাশ চন্দ্র সরকার বাদী হয়ে শিবপদ সরকারকে প্রধান করে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০-১৫ জনের নামে থানায় মামলা করেছে। শ্যামল সরকার জানান, শিবপদ সরকার মন্দির কমিটির ১২ বছর সভাপতির পদ দখল করে রেখে টাকা আত্মসাৎ করেছে। কোনো হিসাব না দেওয়ায় স্থানীয়রা বিকাশ চন্দ্রকে সভাপতি করে সব দায়িত্ব পালন করছেন। এ নিয়ে বিরোধ দেখা দেয়। প্রতিপক্ষরা পলাতক থাকায় তাদের মতামত নেওয়া যায়নি। এ বিষয়ে ওসি রফিকুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ছোট গ্রামে বড় তাণ্ডব

ছোট গ্রামে বড় তাণ্ডব

বান্দরবানে ফুপুর হাতে ভাতিজি খুন

বান্দরবানে ফুপুর হাতে ভাতিজি খুন

আশাশুনিতে বেড়িবাঁধে ধস

আশাশুনিতে বেড়িবাঁধে ধস

রাবির ফাইন্যান্স বিভাগে নিয়মবহির্ভূত ফি আদায়

রাবির ফাইন্যান্স বিভাগে নিয়মবহির্ভূত ফি আদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম