Logo
Logo
×
   

ক্যাম্পাস তারুণ্য

সাফল্যের পথে

ভবিষ্যৎ সম্ভাবনার অংশ হতে চাই

Icon

মুজাহিদুল ইসলাম

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমাদের চারপাশের সমস্যাগুলোর সমাধান কি আমরা নিজেরাই খুঁজে বের করতে পারি না? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই পড়াশোনার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা নিয়ে ভাবতে শুরু করি। আর সেই ভাবনা থেকেই ধীরে ধীরে আমাদের প্রকল্পের কাজ শুরু হয়। আমার শিক্ষাজীবনের প্রথম অধ্যায় অবশ্য শুরু হয় নিজ গ্রাম থেকেই। টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া গ্রামে আমার বাড়ি। এসএসসি পর্যন্ত আমি গ্রামের বিদ্যালয়ে পড়াশোনা করেছি। এরপর উচ্চশিক্ষার উদ্দেশ্যে ঢাকায় আসি। বর্তমানে আমি ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পড়াশোনা করছি। কলেজে আসার পর আমার চিন্তাভাবনায় নতুন একটি অধ্যায় শুরু হয়। পড়াশোনার পাশাপাশি দেশের বিভিন্ন সমস্যা নিয়ে ভাবা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধান খোঁজার প্রতি আমার আগ্রহ তৈরি হয়। সেই আগ্রহ থেকেই আমাদের প্রকল্পের কাজ শুরু করি। প্রকল্পটির কাজ এগিয়ে নিতে আমার পরিবার যেমন আমাকে সব সময় উৎসাহ ও সহযোগিতা করেছে, তেমনই আমার কলেজের শিক্ষক ও সহপাঠীরাও আমাকে অনেক অনুপ্রেরণা দিয়েছেন। তাদের সহযোগিতা ও উৎসাহ আমার কাজের প্রতি আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। আমাদের প্রকল্পের পথচলায় বিভিন্ন পর্যায়ে আমরা বেশকিছু অর্জন করেছি। এর মধ্যে নটরডেম কলেজে প্রথম, নৌবাহিনী কলেজ ঢাকায় দ্বিতীয়, ডেমরা উপজেলায় প্রথম এবং ঢাকা মহানগরীতে ১১তম স্থান অর্জন উল্লেখযোগ্য। সর্বশেষ, আমাদের প্রকল্পটি বাংলাদেশের সেরা ১০১টি প্রকল্পের মধ্যে স্থান করে নিয়েছে। আমার বিশ্বাস, তরুণদের চিন্তা, পরিশ্রম ও উদ্ভাবনী শক্তিকে সঠিকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশের জন্য আরও সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব। আমি সেই সম্ভাবনার অংশ হতে চাই।

লেখক : শিক্ষার্থী, ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম