মেডিকেল ক্যাম্প কি শুধুই ভিজ্যুয়াল পলিটিক্স
রায়হান আহমেদ সাব্বির, শিক্ষার্থী, লোকপ্রশাসন বিভাগ, সাহিত্য সম্পাদক: মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ
Advertisement
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ডাকসুর কাজ আমি দুইটি দৃষ্টিতে দেখি। প্রথম দৃষ্টিতে ইতিবাচক মনে হবে। এতদিন পর একটা ছাত্রসংসদ নির্বাচন হলো, সারা দেশের মানুষ এ গণতান্ত্রিক উত্তরণের দিকে নজর রেখেছে। চায়ের টেবিলে আলাপ হয়েছে। এলাকা থেকে কল দিয়ে আমার থেকেও নানা-শ্রেণির মানুষ খবর নিয়েছে। দীর্ঘ ফ্যাসিবাদী আমলের পর এ নির্বাচন ছিল আশাজাগানিয়া। এবং ডাকসু তার এক বছর শেষও করেছে। এ গণতান্ত্রিক ব্যবস্থাটা খুবই দরকার ছিল। দ্বিতীয় দৃষ্টিতে দেখি ডাকসুর আমলনামা। নানা ধরনের কাজ আসলে হয়েছে। কিন্তু আমার কাছে কাজগুলো স্থায়িত্বের প্রশ্নে খুবই নিরীহ। প্রধান সমস্যা ছিল খাবার।
এটি নিয়ে কোনো দৃশ্যমান উন্নতি আপনারা দেখছেন? মেডিকেল সেবার উন্নতি হয়েছে? এক দিনের মেডিকেল ক্যাম্প কি শুধু ভিজ্যুয়াল পলিটিক্স না? সায়েন্স ফ্যাকাল্টি, আইন ফ্যাকাল্টির খাবার এবং খাবারের উন্নতি কেমন? ধরেন আপনি এসি দিলেন আরামে পড়ল, কিন্তু এ অখাদ্য খাবার খেয়ে ছাত্রটা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হলো, তখন সে এসি দিয়ে কী করবে? ডাকসু থেকে বলা হয়, তারা কোটি কোটি টাকার কাজ করেছে, আমার প্রশ্ন একটাই, অন্তত এক কোটি টাকার একটা ফুড ফান্ড গঠন করা যেত না? খাদ্যে সাবসিডির আলাপ তারা তুলতে পারত না? ছাত্রীদের জন্য একটু স্বাচ্ছন্দ্যের আবাসন তৈরি করা যেত না?
