Logo
Logo
×

Advertisement

ক্যাশলেস লেনদেন

মোবাইল ব্যাংকিং

খরচ কম লেনদেন সহজ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

খরচ কম লেনদেন সহজ

Advertisement

নভেম্বর থেকে দেশে ডিজিটাল অর্থ লেনদেন আরও সহজ হয়েছে। গ্রাহকরা বিকাশ, নগদ ও রকেটের মতো বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) থেকে নিজেদের মধ্যে সহজেই অর্থ পাঠানোর পাশাপাশি তুলতেও পারছেন। এতে খরচও কম। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস বা এমএফএস অ্যাকাউন্ট থেকে সরাসরি ব্যাংক বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) অ্যাকাউন্টেও অর্থ স্থানান্তর করা যায়।

ক্যাশলেস অর্থনীতিকে এগিয়ে নিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অক্টোবরে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে দেখা যায়, ভ্যাটসহ সর্বোচ্চ লেনদেন ফি নির্ধারণ করা হয়েছে ব্যাংকের জন্য দশমিক ১৫ শতাংশ, পিএসপির জন্য দশমিক ২০ শতাংশ এবং এমএফএস প্রতিষ্ঠানের জন্য দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ বিকাশ, রকেট বা নগদের মতো কোনো এমএফএস অ্যাকাউন্ট থেকে অন্য এমএফএস, ব্যাংক বা পিএসপি অ্যাকাউন্টে এক হাজার টাকা পাঠাতে খরচ হবে ৮ টাকা ৫০ পয়সা।

একজন গ্রাহক ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কোনো ব্যাংক, এমএফএস বা পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) অ্যাকাউন্টে এক হাজার টাকা পাঠালে ফি দিতে হবে ১ টাকা ৫০ পয়সা। একই পরিমাণ টাকা কোনো পিএসপি অ্যাকাউন্ট থেকে ব্যাংক বা এমএফএসে পাঠালে খরচ হবে ২ টাকা। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লেনদেন শুরুর আগে গ্রাহককে সংশ্লিষ্ট চার্জের তথ্য দেখাতে হবে এবং এই ফি শুধু প্রেরকের কাছ থেকেই নেওয়া যাবে। প্রাপকের কাছ থেকে কোনো অর্থ নেওয়া যাবে না। নতুন এই আন্তঃসংযোগ যোগ্য ব্যবস্থায় প্রতিটি অ্যাকাউন্টের বর্তমান লেনদেন সীমা অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ ব্যাংকের এই সাম্প্রতিক উদ্যোগের ফলে ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) একে অপরের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে আন্তঃসংযোগযোগ্য ব্যবস্থায় ডিজিটাল লেনদেন আবার শুরু হবে।

এর আগে ২০২০ সালে এনপিএসবি প্ল্যাটফর্মের মাধ্যমে একই ধরনের সেবা চালু করেছিল বাংলাদেশ ব্যাংক, কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, তৎকালীন সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ সে সময় এই সেবা স্থগিতের নির্দেশ দিয়েছিল।

দুই বছর পর আইসিটি বিভাগ ৬৫ কোটি টাকা ব্যয়ে ‘বিনিময়’ নামে একটি নতুন আন্তঃসংযুক্ত ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করে এবং বাংলাদেশ ব্যাংককে তা পরিচালনার দায়িত্ব দেয়। তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অনিয়ম ও চুক্তিভঙ্গের অভিযোগে প্ল্যাটফর্মটি বাতিল করেছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আমরা এই প্ল্যাটফর্মের সেবা স্থগিত করেছি, কারণ তখন তা চালু করতে বাধ্য করা হয়েছিল।

তিনি জানান, পূর্ববর্তী সরকার বাংলাদেশ ব্যাংককে একটি প্রস্তুত সিস্টেম হস্তান্তর করেছিল এবং এর শর্তগুলো সঠিকভাবে যাচাই না করেই একটি চুক্তি সইয়ের জন্য চাপ দিয়েছিল।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ডিজিটাল লেনদেনে বিপ্লব ক্যাশলেসে বিনিয়োগ ১২ লাখ কোটি টাকা

ক্যাশলেসে বিনিয়োগ ১২ লাখ কোটি টাকা

সাক্ষাৎকার এনএফসি মোবাইল পেমেন্টের মতো সেবা চালুর জন্য আমরা উদ্যোগ নিয়েছি

এনএফসি মোবাইল পেমেন্টের মতো সেবা চালুর জন্য আমরা উদ্যোগ নিয়েছি

মোবাইল ব্যাংকিং খরচ কম লেনদেন সহজ

খরচ কম লেনদেন সহজ

সাক্ষাৎকার লক্ষ্য এখন ডিজিটাল লেনদেনকে আরও সহজ করা ও খরচ কমানো

লক্ষ্য এখন ডিজিটাল লেনদেনকে আরও সহজ করা ও খরচ কমানো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম