Logo
Logo
×

রাজধানীর খবর

ঢাকা-১২ আসন

জনগণের বিজয় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: সাইফুল আলম নিরব

Icon

তেজগাঁও (ঢাকা) সংবাদদাতা

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা-১২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব বলেছেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন ও আগামীতেও রাজপথেই থাকবেন। সোমবার তেজগাঁও থানার আওতাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর ২৫নং ওয়ার্ডে নির্বাচনি প্রচারণা ও গণসংযোগকালে এক পথসভায় তিনি এই দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। সকাল থেকেই সাইফুল আলম নিরব তার নির্বাচনি প্রতীক ‘ফুটবল’-এর পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ শুরু করেন। ২৫নং ওয়ার্ডের বিভিন্ন অলিগলি ও ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। এ সময় তার সমর্থনে স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় সাইফুল আলম নিরব বলেন, রাজনীতি মানেই জনগণের সেবা। আমরা অতীতেও মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিলাম, আজও আছি। জনগণের বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না।

Takeover: SMC
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম