Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

যাচাই-বাছাই শেষে ৭১ ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার। মুক্তিযোদ্ধা হিসাবে দেওয়া স্বীকৃতি অবৈধ প্রমাণিত হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। ২৪ ডিসেম্বর এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। এর আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

জারি করা আদেশে বলা হয়, ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন, ২০২২’ এর ৬ (গ) ধারা এবং ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর শিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস) এ দেওয়া ক্ষমতাবলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ১০১তম সভায় তাদের মুক্তিযোদ্ধা ঘোষণার গেজেট বাতিল করা হয়েছে। এদের মধ্যে বেসামরিক, ভারতীয় তালিকা, লাল মুক্তিবার্তা, আনসার বাহিনী, সেনাবাহিনী, শহীদ পুলিশ বাহিনীর মুক্তিযোদ্ধারা রয়েছেন।

জামুকা সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা না হয়েও তারা সনদ নিয়েছেন। যাচাই-বাছাইয়ে সেটি প্রমাণিত হয়েছে। মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই প্রক্রিয়া চলমান রয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ যাচাই-বাছাই কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতেও কারো ভুয়া পরিচয়ে মুক্তিযোদ্ধার স্বীকৃতি নেওয়ার প্রমাণ পেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম