প্রথমবার সংসদ-সদস্য হয়ে মন্ত্রিসভায় যারা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ-সদস্যরা মঙ্গলবার শপথ নিয়েছেন। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন তার নেতৃত্বে ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। এবারের মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখ রয়েছে, যারা আগে কখনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী হননি। এমনকি অনেকে এবারই প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন ৩৩ জন।
নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথমবার মন্ত্রিসভায় এসেছেন। এছাড়া ২৫ জন মন্ত্রীর মধ্যে ১০ জন এবং ২৪ জন প্রতিমন্ত্রীর মধ্যে ২২ জন প্রথমবার মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন। বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে এবারই প্রথমবার সংসদ নির্বাচনে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দুটি থেকে জয় পেলেও তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দিয়েছেন। ঢাকা-১৭ আসনের নির্বাচিত সংসদ-সদস্য হিসাবে তিনি শপথ নিয়েছেন। তিনি সংসদে সরকারি দলের নেতা, মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। দিনাজপুর-৬ আসন থেকে এবারই প্রথম সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি মন্ত্রিসভায় থাকছেন। ফেনী-৩ আসন থেকে এবারই প্রথম এমপি হয়েছেন আব্দুল আওয়াল মিন্টু। তিনিও মন্ত্রিসভায় থাকছেন।
সিলেট-১ আসন থেকে এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হচ্ছেন খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জ-৩ আসনের আফরোজা খানম রিতা, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান। এছাড়া প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হয়েছেন পার্বত্য রাঙামাটির দীপেন দেওয়ান, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম।
প্রথমবার নির্বাচিত হয়েই প্রতিমন্ত্রী হলেন যারা : জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, শামা ওবায়েদ ইসলাম, কায়সার কামাল, এম রশিদুজ্জামান মিল্লাত ও অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, ডা. এমএ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, মীর মুহাম্মদ হেলাল উদ্দীন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, মুহাম্মদ আব্দুল বারী ও মীর শাহে আলম। এছাড়া ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন মো. আমিনুল হক। তিনি টেকনোক্র্যাটে প্রতিমন্ত্রী হয়েছেন।
