Logo
Logo
×
   

Advertisement

নগর-মহানগর

অর্থ পাচার

সাইফুজ্জামানসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও মানি লন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী রুখমিলা জামানসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে করা মামলার চার্জশিট অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ব্যাংকটির সাবেক পরিচালক ও বর্তমান চেয়ারম্যান শরীফ জহিরকে। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

চার্জশিটে অভিযুক্ত অন্যরা হলেন-প্রোগ্রেসিভ ট্রেডিংয়ের স্বত্বাধিকারি মোহাম্মদ হোসাইন চৌধুরী, ব্যাংকটির সাবেক সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শ্রাবন্তী মজুমদার, মুঝায়োনা সিদ্দিকা, সাবেক এভিপি মোহাম্মদ গোলাম রাকিব, মোসাদ্দক মো. ইউসুফ, আলমগীর কবির, ইম্পেরিয়াল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী আব্দুল আজিজ, আরামিট সিমিন্টের কর্মচারী ইয়াছিনুর রহমান, ইউসিবি ব্যাংকের সাবেক পরিচালক ইউনুস আহমেদ, ইউসিবি ব্যাংকের সাবেক চেয়ারম্যান আরএমসি এম এ সবুর, সাবেক পরিচালক হাজী আবুল কালাম, নুরুল ইসলাম চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান বজল আহমেদ বাবুল, সাবেক পরিচালক আসিফুজ্জামান চৌধুরী, রোকসানা জামান চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম, ড. সেলিম মাহমুদ, সাবেক ব্যবস্থাপনা পরিচালক আবুল এহতেশাম আবদুল মোহাইমিন, আরামিট পিএলসির এজিএম প্রদীপ কুমার বিশ্বাস, মোহাম্মদ জাহিদ, মো. শহীদ, ভিশন ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরী, ক্লাসিক ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. সুমন, ইলিয়াস তালুকদার, ওসমান তালুকদার, মডেল ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ ফোরকান, মুহাম্মদ বখতিয়ার ও মো. হারুন।

জানা যায়, নিজেদের প্রতিষ্ঠানের কর্মচারীদের ভুয়া ব্যবসায়ী সাজিয়ে নামসর্বস্ব প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণ তুলে আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রীসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা করে দুদক।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম