Logo
Logo
×

Advertisement

নগর-মহানগর

বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান

Advertisement

Icon

সাংস্কৃতিক প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বসাহিত্যকেন্দ্র থেকে বই কিনলেন জাইমা রহমান

রাজধানীর বাংলামোটরে বুকশপ বাতিঘরে শনিবার বই কিনছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান -সংগৃহীত

Advertisement

রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্যকেন্দ্রে এবং ওই ভবনে থাকা বুকশপ বাতিঘর থেকে বই কিনলেন প্রধানমন্ত্রীর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। শনিবার বিশ্বসাহিত্যকেন্দ্রের যুগ্মপরিচালক (প্রশাসন) মনির হোসেন যুগান্তরকে বলেন, শনিবার দুপুরে বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে জাইমা রহমান এসেছিলেন। তিনি প্রায় ৪০ মিনিট লাইব্রেরি ঘুরে দেখেন। কেন্দ্রের সংগ্রহে থাকা মুক্তিযুদ্ধের দলিলগুলো দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন। তিনি সেলফে সাজানো দলিলগুলোর ছবিও তুলে নিয়েছেন। এছাড়া অনেক পুরোনো বই, যেগুলো এখন দুর্লভ সেগুলো যেভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে তা, দেখে তিনি প্রশংসা করেছেন।

মনির হোসেনের ভাষ্য, ইতিহাস প্রধানমন্ত্রীর কন্যার পছন্দের বিষয় এবং সেটা তিনি ইতিহাস কালেকশন দেখে প্রকাশ করেছেন। কেন্দ্রের পাঠচক্রের কথা শুনে তিনি এই উদ্যোগের প্রশংসা করেছেন। প্রতিমাসে ‘পূর্ণিমা সন্ধ্যা’ আয়োজন করা হয় শুনে তিনি সেখানে আসার ইচ্ছাও প্রকাশ করেন। ঢাকার ভেতরে এত সুন্দর একটি লাইব্রেরি আছে দেখে তিনি মুগ্ধ হয়েছেন। বিশ্বসাহিত্যকেন্দ্রের লাইব্রেরিতে তার অনেক পছন্দের সংগ্রহ দেখে তিনি সদস্য হওয়ার ইচ্ছা ব্যক্ত করেন।

বিশ্বসাহিত্যকেন্দ্রের মনির হোসেন আরও জানান, জাইমা কেন্দ্রের প্রকাশনা বিক্রয় সেন্টারও পরিদর্শন করেন। কেন্দ্রের প্রকাশনা বিশেষ করে বাঙালির চিন্তামূলক রচনা সংগ্রহ, রিডিং ফর প্লেজার সিরিজ, কিশোর আনন্দ সিরিজ এবং বিভিন্ন দেশের অনুবাদ সাহিত্য দেখেন। পরে বাঙালির ইতিহাসচিন্তা (১৮ খণ্ড), রিডিং ফর প্লেজার সিরিজ (২০ খণ্ড) ও শিশু-কিশোরদের উপযোগী আরও কিছু বই কেনেন।

অন্যদিকে একই ভবনে থাকা বুক শপ বাতিঘরে যান এবং অনেক বই কেনেন। বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ যুগান্তকে জানান, এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে হুমায়ূন আহমেদ, আনিসুল হকের লেখা বইও আছে। সংগ্রহ করেছেন গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, রোকেয়া সাখাওয়াৎ হোসেনের বই। সাংবাদিক নূরুল কবিরের লেখা বইসহ দেশি-বিদেশি অনুবাদের গ্রন্থও সংগ্রহ করেছেন জাইমা রহমান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ব্যয় ৩০০ কোটি টাকা সাত পৌরসভার মডেল ৭০টিতে সম্প্রসারণ

সাত পৌরসভার মডেল ৭০টিতে সম্প্রসারণ

ঝিনাইদহে ১১২৯ হেক্টর জমিতে চাষ কৃত্রিম আলোতে অফসিজনে ড্রাগন উৎপাদন

কৃত্রিম আলোতে অফসিজনে ড্রাগন উৎপাদন

কুমিল্লায় হুন্ডি রাসেলের রাজত্ব মাসে অর্ধশত কোটি টাকা ভারতে পাচার

মাসে অর্ধশত কোটি টাকা ভারতে পাচার

সার ডিলার নিয়োগে নীতিমালা উপেক্ষা তালিকায় নেতার স্ত্রী কন্যা শ্বশুর শ্যালক

তালিকায় নেতার স্ত্রী কন্যা শ্বশুর শ্যালক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম